সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহান আল সৌদ বলেছেন, ‘জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।’

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা (পলিটিক্যাল কনসালটেশন) শেষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় এ আলোচনা শুরু হয়।

সৌ‌দি পররাষ্ট্রমন্ত্রী‌ বলেন, ‘আমি যা বলতে পারি, তা হলো আমরা একটি স্থিতিশীল তেলের বাজারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই।’

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে চু‌ক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের ম‌ধ্যে সহযোগিতা স্মারক সই ক‌রে‌ছে বাংলা‌দেশ ও সৌ‌দি আর‌ব।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।