শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাশিয়া পশ্চিমাদেশ গুলোর ওপর আর কখনো নির্ভরশীল হবে না

অনলাইন ডেস্ক  পশ্চিমাদেশগুলোর ওপর আর কখনো নির্ভরশীল হবে না রাশিয়া । বিশ্বশাসন করার যে চেষ্টায় যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না রাশিয়া। তছাড়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের পুলিশগিরি করার যে চেষ্টা এটিও সহ্য করা হবে না।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর কঠোর সমালোচনা করার পর এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর রয়টার্সের।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে হামলা করে রাাশিয়া।

এ হামলার আগেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো জানিয়েছিল তারা রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে।

রাশিয়া যখন ইউক্রেনের ওপর হামলা শুরু করে তখন থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা।

রাশিয়ার তেল, গ্যাসসহ প্রায় সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। রাশিয়ার অর্থনীতি মূলত তেল ও গ্যাসের ওপরই নির্ভরশীল। আর তাদের তেল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশগুলো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন দরকার হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য কমিয়ে দেবে তারা।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।

এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন বেকায়দায় পড়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার অর্থনীতি ভালোই আছে। এখন নিষেধাজ্ঞার কারণে তারা যে সমস্যায় পড়েছেন সেটি দ্রুতই কাটিয়ে ওঠতে পারবেন।