রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ডেস্করিপোর্ট  সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক শোকবার্তায় সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আরেক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহাবুদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চলতি ফেব্রুয়ারি মাসে দিকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছিলেন, সপ্তাহখানেক আগে সাহাবুদ্দীন আহমদকে সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ফের রাষ্ট্রপতি করা হয়।