রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

রুশ হামলায় ‘ধ্বংস’ হয়ে গেছে ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট

অনলাইন ডেস্ক  রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বন্দরনগরী মারিউপলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজোভস্তল ‘ধ্বংস’ হয়ে গেছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, #ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। #ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি। পরিবেশ বিপর্যস্ত।

সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন জ্বলছে। কালো ও ধূসর ধোঁয়ায় ছেড়ে গেছে আকাশ।

ইউক্রেনের আরেক সংসদ সদস্য সের্হি তারুতা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী ‘প্ল্যান্টটি কার্যত ধ্বংস করেছে’।

ওই প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি জানিয়েছেন, আমরা আবার এই শহরে ফিরব। সব কিছু নতুন করে গড়ে তুলব।

তবে প্ল্যান্টটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

স্টিল প্ল্যান্টের ভেতরে কোক ওভেন ব্যাটারি থাকে। তা থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেওয়া হয় বলে এনভের স্কিতিশভিলি জানিয়েছেন। তাই ওই প্ল্যান্ট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি।