সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক  ইউক্রেনে অব্যাহত রুশ হামলার মুখে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারকে ওই প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেছেন, তিনি নিজ দেশেই অবস্থান করবেন। খবর এনডিটিভির।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সানডে টাইমসকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি একজন অসাধারণ ব্যক্তি। জেলেনস্কি এটি প্রমাণ করেছেন যে, তিনি একটি প্রেরণার নাম।

জনসন বলেন, জেলেনস্কি ও তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি জেলেনস্কি এ বিষয়ে পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, তার দায়িত্ব ইউক্রেনের জনগণকে রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো। তিনি সেখানে থেকে তাদের দেখভাল করতে চান। আমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।