সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক  ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের জেনারেল স্টাফদের ফেসবুক পেজে পোস্ট করা একটি হালনাগাদে কর্মকর্তারা বলেন, ২৫ দিনের লড়াইয়ে রাশিয়ার ১৪ হাজার ৭০০ সেনা নিহত হয়েছে।

এছাড়া দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, সংঘাতে রুশ বাহিনীর বিপুল পরিমাণে সমরাস্ত্র ধ্বংস হয়েছে। যার মধ্যে রয়েছে ৪৭৬টি ট্যাঙ্ক, ২০০ এর বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন। এছাড়া প্রায় এক হাজার ৪৮৭টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে পশ্চিমা সূত্রের ধারণা রাশিয়ার উল্লেখযোগ্য সেনা হতাহত হয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার অন্তত ৭ হাজার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২১ হাজারের বেশি সেনা।