মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আমতলীতে সড়ক দূর্ঘটনায় পিতার সামনে পুত্র নিহত!

ডেস্করিপোর্ট  আমতলীতে সড়ক দূর্ঘটনায় পিতার সামনে পুত্র নিহত হয়েছে।

বাসের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেনীর স্কুল ছাত্র ইমাম হোসেন (৭) নিহত হয়েছে। রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের মোঃ আবুল হোসেনের ৭ বছরের শিশুপুত্র তাসকিন হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। রবিবার সকালে বাবা আবুল হোসেন শিশুটিকে স্কলে দিয়ে যায়। দুপুরে ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন মুহুর্তে একটি দ্রুতগামীর যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। বাসের চাপায় শিশুটি পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাজেদা বেগম নানী বলেন , আমি ছোট কাল থেকে দেখা শুনা করছি, কালকে বাড়ি গেছে রাতে ফোনে শেষ কথা বলছিলেন। কাকে আমি পিঠা বানিয়ে খাওবো।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম বলেন, ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। ওই শিশুটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।