ডেস্করিপোর্ট রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম মো. ফারুক মিয়া (৫৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটির জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
ফারুক মিয়া হাজারীবাগের গনকটুলী সিটি কলোনিতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।