শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৯
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ আটক ৫৭ রোহিঙ্গা

ডেস্করিপোর্ট  অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদেরকে পাচারের সঙ্গে জড়িত দুই দালালসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছেন।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মূলত দালালচক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২১ মার্চ দুপুরে মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোসাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। তাদের মাঝে নারী ও শিশুর সংখ্যা ছিল বেশি। দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। সেই দিন ভোররাতে তাদের তীরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালালচক্রটি।