মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলার শিকার ইউপি সদস্য মনির

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি  লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে ইউপি সদস্য মনির হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় সময় রসুলগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

আহত মনির মেম্বার কে ইউপি চেয়ারম্যান উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মনির মেম্বার বলেন, ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাব্বি ও রাকিব, ভূলু, সাইফুল, নবী সহ ২০/৩০ জন উশৃঙ্খল সন্ত্রাসী বাহিনী দিয়ে ও বিভিন্ন সময় রাব্বি বাবা গাঁজা সেবন করে পরিষদের সামনে প্রকাশ্যে আমার উপর অতর্কিত হামলা চালায়।

এই সময় তিনি আরো বলেন হামলাকারীরা সবাই ইয়াবা ও গাঁজা সেবন কারি থাকে তারা মাতাল অবস্থায় প্রাই সময় মানুষের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় কিছু না পেলে খারাপ আচরণ করে থাকে। তারা এলাকায় মোটরসাইকেল ৮০ স্প্রীডে চালাচ্ছে। বিভিন্ন সময় স্কুলছাত্রী ও মাদ্রাসার ছাত্রদের ইভটিজিং ও খারাপ আচরণ করে থাকে এই সব গাঁজা সেবন কারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের সবাইকে বাঁধা দিলে তারা মগ্ঙলবার আমার উপর সন্ত্রাসী ভাড়া করে এনে হামলা চালিয়েছে। আজ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সামনে প্রকাশ্যে ২০/৩০ জন উশৃঙ্খল সন্ত্রাসী বাহিনীরা জিয়াই পাইব দিয়ে আমাকে পিটায়। এই সময় আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারী ও স্থানীয়দের সহযোগিতা আমাকে জেলা হাসপাতালে ভর্তি করে।

এই বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কবির পাটোয়ারী বলেন, ইউনিয়ন পরিষদের সামনে মনির মেম্বার উপর সন্ত্রাসী হামলাকারীরা ও এলাকার চিহ্নিত গাঁজা খোর খারাপ প্রকৃতির লোক। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয়, সদর থানা অফিসার ইনচার্জ , উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে লিখিত ভাবে অবগত করা হবে।