মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পদ্মা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ডেস্করিপোর্ট  মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জিহাদ মোল্লা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জিহাদ উপজেলার ব্রাক্ষণকান্দা এলাকার ইসলাম মোল্লার ছেলে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহিম মুসা জানান, দুপুরে জিহাদসহ কয়েকজন শিশু বাড়ির অদূরে পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় জিহাদ পানিতে ডুবে যায়। নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে জিহাদের বাবা-মাকে খবর দেয় শিশুরা। পরে এলাকার মানুষ নদীতে খোঁজাখুঁজি করে পৌনে ৩টার দিকে পানিতে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা করার পর শিশু জিহাদকে মৃত ঘোষণা করা হয়। পরে তার পরিবারের লোকজন শিশুর লাশ বাড়িতে নিয়ে যান।