শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফেরত দিয়েছি, গণতন্ত্র জনগণের হাতে আমরা ফিরে দিয়েছি। যে গণতন্ত্র ক্যান্টনমেন্টে বন্দি ছিল, জিয়ার পকেটে ছিল বা এরশাদের পকেটে ছিল এবং খালেদা জিয়ার ব্যাগে ছিল, সেটাকে আমরা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।

রোববার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এ কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, জনগণের ক্ষমতায়ন আমরা দিয়েছি। সেখানে যদি বিএনপির নেতারা গণতন্ত্র না দেখে, উন্নয়ন না দেখে তাহলে তো বলার আর কিছু থাকে না।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের একটা গুণ আছে তারা মিথ্যা কথাটা ভালোভাবে বলতে পারে। সেই ভাঙা স্যুটকেস আর ছেঁড়াগেঞ্জি থেকে কোকো লঞ্চ ১, ২, ৩, ৪ বের হলো, ড্যান্ডি ডাইং তারপর কত কিছু তো বের হলো।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ছেলের পাচার করা অর্থ ফেরত এনেছি। এরা আবার দুর্নীতির কথাই বা বলে কিভাবে? ভোটের কথাই বা বলে কি করে? উন্নয়ন চোখে পড়ে না কি করে?

আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীণতার সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশ। মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়। আমরা যে ওয়াদা করেছি, তা পূরণ করেছি। সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবেই এগিয়ে যাবে। বাংলাদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না।