সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাষ্ট্রে আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি ঢুকে নিহত ৪

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ওরেগেন রাজ্যে গৃহহীনদের একটি আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি ঢুকে পড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে স্যালেম শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

স্যালেম পুলিশ বিভাগের দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই আশ্রয়শিবিরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত আরও দুজনের অবস্থাও সংকটজনক। তাদের চিকিৎসা চলছে।

গাড়ির চালক এনরিকে রডরিগেজ জুনিয়রকে (২৪) হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে স্থানীয় ম্যারিয়ন কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রডরিগেজ একাই গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তা ছেড়ে ওই আশ্রয়শিবিরে ঢুকে পড়ে। এ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যালকোহল একটি বিষয় হয়ে থাকতে পারে।

গৃহহীনদের সহায়তাকারী স্যালেমের অলাভজনক প্রতিষ্ঠান ‘বি বোল্ড স্ট্রিট মিনিস্ট্রিস’ এর প্রধান পরিচালন কর্মকর্তা যশ লেয়ার রোববার জানিয়েছেন, তিনি হতাহতের সবাইকে চেনেন কিন্তু তাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না।

স্যালেমের মেয়র চাক বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের জায়গায় আশ্রয়শিবিরটি বসানো হয়েছিল এবং আসছে বুধবার এটি উঠিয়ে দেওয়ার কথা ছিল।