সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান

রাশিয়ার হুশিয়ারি, এটি কোনো যুদ্ধবিরতি নয়

অনলাইন ডেস্ক  মঙ্গলবার রাশিয়া ঘোষণা দেয় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং চেরনিহিভে কোনো হামলা করবে না।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া।

রুশদের এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন হয়তবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

বিষয়টি পরিস্কার করেছেন রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি। তিনি বলেছেন কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে রাশিয়া ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে।

তিনি বলেছেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়।

এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজকে ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়। এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে আকাঙ্খা আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এটি সবে মাত্র শুরু।