শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ডেস্করিপোর্ট  গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর (নয়াপাড়া) এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শুক্রবার রাতে ওই এলাকার আমজাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোছা. মিনা বেগমের ভাড়াকৃত বাসায় অভিমান পরিচালনা করে গাজীপুর জেলা ডিবি পুলিশ। এ সময় মিনা বেগম (৪৮) এবং মো. এমদাদুল হকের (২১) কাছে থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আমির হোসেন জানান, জয়দেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার দুজনের কাছে থেকে ১৭টি প্লাষ্টিকের জীপারে ৩ হাজার ৪০০ (তিন হাজার চারশত) ইয়াবা ট্যাবলেট এবং ২টি সাদা পলিথিনের পোটলায় ভাংগা/গুড়া অবস্থায় ২৬০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটের গুড়া পাওয়া যায়। গুড়া ইয়াবাগুলো প্রায় ২ হাজার ৬০০ পিচের সমপরিমান। এ সব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

আসামীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।