মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

সমুদ্র সৈকতে মিলল বিশাল আকৃতির মৃত কচ্ছপ

ডেস্করিপোর্ট  কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের পাওয়া গেছে বিশাল আকৃতির একটি মৃত কচ্ছপ। যার ওজন প্রায় ৩০ কেজি বলে ধারণা করা হচ্ছে।

রোববার দুপুরে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় মৃত কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করে বালুচাপা দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশকর্মী জুয়েল রানা জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে সৈকতে গেলে মৃত একটি কচ্ছপ ঢেউয়ের সঙ্গে ভাসতে দেখেন। তবে কচ্ছপটির গায়ে পঁচন ধরেছে। জুয়েল রানার মতে, এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। পরে সেটিকে সৈকতে তুলে নিরাপদ স্থানে বালুচাপা দেওয়া হয়েছে।

ইকো-ফিশ ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে।

এদিকে গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ একাধিক মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে।