রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

ধর্ষণের পর শিশুকে শ্বাসরোধ করে হত্যা, চাচাতো ভাই গ্রেফতার

ডেস্করিপোর্ট  চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘাগ্রাম থেকে নিখোঁজের ১০ দিন পর এক শিশুর (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উদ্ধার করা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ শৌচাগারে ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগে ওই শিশুর চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহাদাত শিশু আসমাকে (৬) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

রোববার সকালে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে মেঘাগ্রামের শাহজাহানের মেয়ে আসমা আক্তার (৬) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা শাহজাহান চাটখিল থানায় একটি জিডি করেন। পরে শুক্রবার পুলিশ একই বাড়ির বাবুলের ছেলে ও ওই শিশুর চাচাতো ভাই শাহাদাত হোসেনকে সন্দেহজনকভাবে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে শাহাদাত শিশু আসমাকে হত্যা ও ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করে।

এর পর তার স্বীকারোক্তি মোতাবেক শনিবার রাত ১২টার পর পুলিশ আসমার লাশ বাড়ির পেছনের শৌচাগার থেকে উদ্ধার করে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন রোববার দুপুরে জানান, অভিযুক্ত শাহাদাত হোসেন শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বখাটে শাহাদাতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।