শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ

ডেস্করিপোর্ট  এডিবির কান্ট্রি ডিরেক্টটর এডিম গিন্টিং বলেছেন, বাংলাদেশের মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই। তবে আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে শুধু ভ্যাট নির্ভর হয়ে থাকলে চলবে না। কর জাল বাড়াতে হবে। সেই সঙ্গে কর আদায়ের খরচ কমাতে হবে।

বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২ (এডিও) প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে গিন্টিং বলেন, শ্রীলংকার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা এবং সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ রকম পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ন।

বিফ্রিং পরিচালনা করেন এডিবির বহি:সম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার।