বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ইউক্রেনে ভারি সাঁজোয়া যান পাঠাল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক  রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ভারি সমারস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া।

গেল সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় দেশটির কাছে ভারি সাঁজোয়া যান চেয়ে অনুরোধ করেন। এর পর ২০টি সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া।

এর মধ্যে প্রথম চালানে তিনটি ভারি সাঁজোয়া যান ইউক্রেনে পাঠাল অস্ট্রেলিয়া। ভারি সুরক্ষিত এই বুশমাস্টার যানগুলো যুদ্ধ অঞ্চলে সৈন্য এবং বেসামরিক লোকদের পরিবহণের জন্য ব্যবহার করা হবে। তবে এগুলো আক্রমণ পরিচালনার কাজে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১৯০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৬৪৩ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন ধনকুবের, প্রভাবশালী কর্মকর্তা ও তেল আমদানির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।