সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাশিয়ার স্বীকারোক্তি, ‘অনেক সেনাকে হারিয়েছি আমরা’

আন্তর্জাতিক ডেস্ক  বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে।

তবে ইউক্রেনের এসব দাবি অস্বীকার করত রাশিয়া। অথবা এসব দাবিতে কোনো মন্তব্য করত না।

কিন্তু অবশেষে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্বীকার করে বলেছেন, ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছি আমরা। বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেন দিমিত্রি পেসকোভ।

তাছাড়া তিনি এও জানান, রাশিয়া তাদের নির্ধারিত সময় অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে শিগগিরই লক্ষ্য অর্জন করবে বলে জানান ক্ষমতাধর এ সরকারি কর্মকর্তা।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের সেনারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা কির আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারব।