সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

সরকারি অফিসগুলোতে ‘ছুটি’ কমালেন শাহবাজ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার সরকারি অফিসগুলোকে একটি নির্দেশনা দিয়েছেন।

আর সেই নির্দেশনা হলো এখন থেকে সপ্তাহে সরকারি ছুটি দুইদিনের বদলে একদিন থাকবে।

মানে এখন থেকে দেশটির সরকারি চাকুরেদের প্রতি সপ্তাহে ছয়দিন অফিস করতে হবে।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দেন।

তিনি ঘোষণা দেন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার রুপি। তাছাড়া সামরিক ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন ১০ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।

প্রথমদিনই তাদের বড় আর্থিক সুবিধা দিয়ে শাহবাজ শরীফ আবার পরদিনই তাদের সাপ্তাহিক ছুটির দিন কমিয়ে দিলেন।

তাছাড়া ক্ষমতা গ্রহণের পরদিন শাহবাজ শরীফ পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামের যে বাজার বসে সেখানে পণ্যের যোগান বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরীফ। তিনি ওইদিন রাতে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি।