মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ছাত্রী নিপীড়নের অভিযোগ, ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্করিপোর্ট  ছাত্রীকে ‘যৌন নিপীড়নের’অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিভাগের অ্যাকাডেমিক কমিটি।

বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তার নামে বরাদ্দ কক্ষটিও বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগকারীর সম্মতি সাপেক্ষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

অভিযুক্ত শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বাংলা বিভাগের শিক্ষক।

গত ২৯ মার্চ অ্যাকাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার পর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিশ্বজিৎ ঘোষসহ ১৮ জন শিক্ষক ওই সভায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জনের সর্বসম্মত সিদ্ধান্তে কমিটি শাস্তিমূলক ব্যবস্থা নেয় বলে সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানিয়েছেন।

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ‘ষড়যন্ত্রের শিকার’।

ঢাবির বাংলা বিভাগের একাধিক শিক্ষক জানানন, গত মার্চ মাসে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন বিভাগের এক ছাত্রী।

পরে ২৯ মার্চ অ্যাকাডেমিক কমিটির সভায় ওই অভিযোগ পড়ে শোনান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

সেখানে বলা হয়, বিশ্বজিৎ ঘোষ ওই ঘটনায় তার ‘ভুল হয়েছে বলে’ স্বীকার করেন। তিনি সবার কাছে ‘ক্ষমা প্রার্থনা ও করুণা ভিক্ষা’ করেন।

এ বিষয়ে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ গণমাধ্যমকে বলেন, আমার সাফল্য এবং সুনামে ঈর্ষান্বিত হয়ে ওই শিক্ষার্থীর মাধ্যমে কোনো মহল এ কাজ করিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান জানাই।

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর তিনি নিজের বিভাগে ফিরে আসেন।