শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৫৩
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

সাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আসানিতে

ডেস্করিপোর্ট  আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেখা গেছে।

শুক্রবার (৬ মে) নিয়মিত আবহাওয়ার খবরে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

ঘূর্ণিঝড় ‘আসানি’ ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘আসানি’ ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে
তিনি বলেন, ‘আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি। এখন পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এই মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে না। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।’

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।’