শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

রাজশাহীর এক গুদামে মিলল ২০ হাজার লিটার ভোজ্যতেল

ডেস্করিপোর্ট  রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারের একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের একটি দল সোমবার রাত ৮টার দিকে তাহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ে এ অভিযান চালায়।

অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে। তার বাড়ি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চৌখালী গ্রামে। বাবার নাম ইসমাইল হোসেন।

তেল উদ্ধারের এ অভিযানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম জানান, গুদামে ১০০ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল আছে। মোট তেলের পরিমাণ ২০ হাজার ৪০০ লিটার। এর মধ্যে কিছু সরিষার তেল আছে। বাকিগুলো সয়াবিন তেল।

অসৎ উদ্দেশ্যে তেল মজুত করে রাখায় গুদামের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় একটি মামলা করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ইফতেখারের আলম।