শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

ভোলায় ঘ‚র্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টি

ভোলা প্রতিনিধি  ভোলায় ঘ‚র্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ৭ উপজেলায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৯ এপ্রিল) ভোর থেকে বৃষ্টি শুরু হলেও দুপুর পৌনে ১০ টার দিকে বৃষ্টির মাত্রা বাড়ে। ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ভারী বৃষ্টি হয়েছে।

ভোলার ঘ‚র্ণিঝড় প্রস্তুতি কর্মস‚চির (সিপিপি) আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, ‘অশনি’র প্রভাবে ভোলার ৭ উপজেলায় বৃষ্টি হচ্ছে। ভোলা সদরে গুড়িগুড়ি, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, মনপুরা উপজেলায় হালকা ও তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় সকালে ও বিকালে ভারী বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আবহাওয়ার প‚র্বাভাসে জানা গেছে- কয়েক ঘণ্টা পর বৃষ্টি বাড়তে পারে। ভোলায ৪৩ মিলিমিটার থেকে ৮৯ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিপিপির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ভোলায় ২ নাম্বার দ‚রবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ভোলার ৭ উপজেলায় সিপিপির ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৬শত জন সিপিপি স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।