শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ঘুষের ৮০ হাজার টাকাসহ হাতেনাতে কর্মকর্তা আটক

ডেস্করিপোর্ট  ঘুষের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। শহরের বালুয়াডাঙ্গার অফিসে ফাঁদ পেতে বুধবার বিকাল সাড়ে ৩টার পর তাকে আটক করে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ।

তিনি জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকার ঈশান এগ্রো এন্ড ফুড কোম্পানির কাছ থেকে লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। এমন অভিযোগ পেয়ে বুধবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে ফাঁদ পেতে থাকে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল।

এ সময় ঈশান এগ্রো এন্ড ফুড কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাশেদ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে তার দাবি অনুযায়ী ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করে। ঘটনাস্থলে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশসহ দুদকের ৭ জন সদস্য তাকে হাতে-নাতে ধরে ফেলে এবং ৮০ হাজার টাকা জব্দ করে।

দুদক উপ-পরিচালক আহসানুল কবীর পলাশ জানান, উপ মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।