সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভোলায় গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ডলফিন

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় জেলেদের জালে ধরা পরেছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ ও ডলফিন।

মঙ্গলবার (২৪ মে) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরী ইউনিয়নের নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনের গভীর সমুদ্রে একটি ট্রলারে জেলেদো জালে এ কচ্ছপ ও ডলফিনটি ধরা পড়ে।

জেলেদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলেরা সমুদ্র থেকে ফিরে আসার সময় ট্রলারের সঙ্গে থাকা জালে ৩০ কেজি ও ওজনের কচ্ছপ ও প্রায় ৯০ কেজি ওজনের একটি ডলফিন আটকে যায়। জাল টেনে তোলার সময় দুটিকেই জীবিত উদ্ধার করেন ওই জেলে ট্রলারের ওয়ার্ল্ড ফিসের প্রশিক্ষণ প্রাপ্ত জেলে এনায়েত হোসেন। পরবর্তীতে তারা কচ্ছপ ও ডলফিনটিকে সমুদ্রে অবমুক্ত করে দেন।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২ এর সহকারী গবেষক মোনাইম হোসাইন বলেন, কচ্ছপটি ওলিভ রিডলি ও ডলফিনটি ইরাবতী প্রজাতীর বলে জানতে পেরেছি। কচ্ছপটির ওজন ৩০ কেজি ও ডলফিনটির ওজন ছিলো প্রায় ৯০ কেজির মতো।

তিনি আরো জানান, ইউএসএআইডি’র আওতায় নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকায় এনায়েত হোসেনসহ আমাদের ১০জন সিটিজেন সাইন্টিস্ট মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীব বৈচিত্র সংরক্ষণে কাজ করে আসছেন। এছাড়াও ইকোফিস প্রকল্পের আওতায় সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে প্রয়োজনীয়তা ও গুরুত্ব এবং করণিয় সম্পর্কে এখন পর্যন্ত ৫০০ জন সমুদ্রগামী জেলেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাতে এসব জেলেদের জালে ধরা পড়া সামুদ্রিক কচ্ছপ,শাপলা পাতা,হাঙর ও ডলফিন রক্ষায় সচেষ্ট হন এবং এগিয়ে আসেন।