বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

গণভবনে নৈশভোজে যা খেলেন ডাকসুর নেতারা

ডেক্স রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতারা গণভবনে নৈশভোজে মোরগ পোলাও খেয়েছেন। মোরগ পোলাওয়ের সঙ্গে ছিল খাসির রেজালা, কাবাব ও মিষ্টি। একাধিক নেতা নিশ্চিত করে বলেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত ডাকসু ও হল সংসদ নেতাদের আপ্যায়নে এসব খাবার ছিল

এ বিষয়ে একাধিক নেতা জানান, বিকালে আলোচনা পর্বের আগে বার্গার, কেক আর পানীয় দেয়া হয় নাশতা হিসেবে। তারপর ২৮টি হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এক মিনিট করে বক্তব্য দেন। এরপর ডাকসু ভিপি বক্তব্য দেন। ডাকসু নেতাদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

পরে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত নবনির্বাচিত ডাকসু ও হল সংসদ নেতারা। এ সময় প্রথমে মোরগ পোলাও পরিবেশন করা হয়। খাবারের তালিকায় আরও ছিল খাসির রেজালা, কাবাব ও মিষ্টি। খাওয়া শেষে কোমল পানীয়র ব্যবস্থা ছিল।

এর আগে, এদিন দুপুর ২টা থেকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে তারা গণভবনে পৌঁছান।

সবার শেষে বেলা ৩টার দিকে একটি প্রাইভেটকারে গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন।

গণভবনের গেটে পৌঁছেই ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানীর সঙ্গে কোলাকুলি করেন নুর। এরপর একে একে সাবই ভেতরে প্রবেশ করতে শুরু করেন।