সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে গ্রাহক হিসাবের মৌলিক তথ্য হালনাগাদকরন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে গ্রাহক হিসাবের মৌলিক তথ্য হালনাগাদকরন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪ জুন) সকাল ১০ টায় বরিশাল সোনালী ব্যাংক ম্যানেজার’স অফিসের আয়োজনে নগরীর সদর রোড বিডিএস মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বরিশাল সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার লুৎফুর রহমান।

ওয়ার্কশপে বক্তারা বলেন,বাস্তব অবস্থার প্রেক্ষিতে গ্রাহকদের মাঝে সেবার মান বাড়াতে হবে।সময়ের প্রেক্ষিতে সোনালী ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক দিনমজুর শ্রেনীকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে অগ্রনী ভূমিকা পালন করছে।এছাড়াও সরকারের নানামুখি অর্থনৈতিক কর্মকান্ড বাস্তবায়নে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে।গ্রাহক সেবার মান বৃদ্ধি করে আরো যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়নে সোনালী ব্যাংক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।