বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পিরোজপুরে দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

ডেক্সরিপোর্ট: পিরোজপুরে মাদক মামলায় দুই মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ছেন আদালত। বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুল হক এ রায় দেন।

এ সময় আদালত ওই দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে আরো ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান যশোর জেলার বেনাপোলের বালুদা গ্রামের হজরত আলীর ছেলে ও মাহাবুবুর রহমান একই উপজেলার মহিষডাঙ্গা গ্রামের হামিদুর রহমানের ছেলে। তবে দন্ডপ্রাপ্তরা পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ জুলাই ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই ২ জনকে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে পলিথিনে ভর্তি অবস্থায় ৭ লিটার ফেন্সিডিল উদ্ধারকরা হয়। এ ঘটনায় ওই দিন ডিবি পুলিশের এসআই ফেরদাউস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় ওই ২ জনকে আসামি করে একটি মামলা করেন।