শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বরগুনায় পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল ১০ টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলটি বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে শুরু হয় এবং বরগুনা সদর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবী জানান যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার রাষ্ট্রীয় ভাবে ক্ষমা না চাইবে এবং নুপুর শর্মা ও নবিন জিন্দাল দুইজনের যথাযোগ্য শান্তি প্রদান বা বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় সকল পণ্য ক্রয়,বিক্রয়,মজুদ করণ, বাজারজাত করণ ও পরিবহণ বন্ধ থাকবে।