শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে বাস মালিক সমিতির হয়রানির প্রতিবাদে থ্রি হুইলার শ্রমিকদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার হিরন পয়েন্টে অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে বাস মালিক সমিতির বিরুদ্ধে চলাচল করা থ্রি-হুইলার (মাহিন্দ্র) থামিয়ে চালকদের হয়রানি-নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ জুন) বেলা ১২ টায় বাস মালিকদের এ‍ই হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে মহাসড়ক আটকিয়ে বিক্ষোভ করেছে থ্রি হুইলার শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানাতে সেখানে উপস্থিত হন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

এসময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শ্রমিকরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে। এতে ঐ সড়ক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় থ্রি হুইলার শ্রমিকরা।

ডাঃ মনীষা চক্রবর্তী জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্টের নামে দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির লোকজন অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচল করা থ্রি-হুইলার (মাহিন্দ্র) থামিয়ে চালকদের হয়রানি-নির্যাতন করে আসছে। শ্রমিকদের উপর হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে থ্রি হুইলার শ্রমিকরা। তিনি বলেন, বাস মালিক সমিতির ঐ অবৈধ স্ট্যান্ড প্রত্যাহারসহ মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানান।

এদিকে থ্রি হুইলার শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে বিএমপির বন্দর থানার সহকারি পুলিশ কমিশনার মো. মেহেদী ও ওসি মো. আসাদুজ্জামান, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর অবরোধস্থলে উপস্থিত হন। পরে থ্রি হুইলারের উপস বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তাঁরা। পুলিশের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিএমপির বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।