বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক  ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ভারি অস্ত্রের ব্যবহার করছে। এরমধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবারিক বোমা ব্যবহার করছে।

এ ব্যাপারে নিজের সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারি অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।অন্যদিকে রাশিয়াও মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবারিক বোমা যেটি ব্যপক ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র।

এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোও অভিযোগ করেছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত।

এই থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যন্য বিস্ফোরক থেকে ভয়ংকর।

আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটায়।

বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়ীত্বও থাকে বেশি।

এগুলো বেশিরভাগ সময় টানেল, বাঙ্কার এবং গুহার ভেতর থাকা শত্রুপক্ষতে ঘায়েল করতে ব্যবহার করা হয়।

তবে ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া।