সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন ২০২২) সকাল ১১ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হতে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ হতে ১২৯ জন এবং বাণিজ্য বিভাগ হতে ৬৩ জন সহ সর্বমোট ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে। পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মুল্যবান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অতঃপর তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মোঃ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৯২ জন এসএসসি পরীক্ষার্থী।