সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নেত্রকোনার ৩ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে

ডেস্করিপোর্ট  নেত্রকোনার তিন উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টায় পানি কমলেও অপরিবর্তিত রয়েছে অন্য আট উপজলার বন্যা পরিস্থিতি।

জেলার ১০ উপজেলার ৭৫ ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার ৩৪২টি আশ্রয়কেন্দ্রে সোয়া লাখ বানভাসি মানুষ আশ্রয় নিয়েছেন। এখনো পানিবন্দি হয়ে আছেন প্রায় ১২ লক্ষাধিক মানুষ। পানি কিছুটা কমলেও বানভাসি মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বানভাসিদের অভিযোগ, তারা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাচ্ছেন না।

নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার ছোটবড় সব নদনদীর পানি কমতে শুরু করছে। তবে উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানিয়েছেন, নেত্রকোনায় ৫ লাখ ৩৬ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ১৪ লাখ টাকা, ৩৩৩ টন চাল ও ৪ হাজার ৯৫০ প্যাকেট বরাদ্দ পাওয়া হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত লোকজনের মাঝে ১৩১ টন চাল, ৩ লাখ ৫ হাজার টাকা ও ২ হাজার ৩০০ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।