শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভোলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা কিশোরীর রহস্যজনক মৃত্যু

ডেস্করিপোর্ট  ভোলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা (২০) এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘটন করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জুন) সন্ধা ৭ টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসপধীন অবস্থায় ওই কিশোরির মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিকাল ৫টার দিকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে রাস্তার পাশে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলো ওই কিশোরী। তকে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করার পর ভোলা মডেল থানা পুলিশের একটি টিম কিশোরিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন কিশোরীর মৃত্যু হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, পুলিশ কিশোরীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে কিভাবে কিশোরির মৃত্যু হলো তা জানা জায়নি। পুলিশের ধারণা বিষপ্রয়োগে তার মৃত্যু হতে পারে। কিশোরীর নাম-পরিচয় বের করতে চেস্টা করছে পুলিশ।