সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মা’দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ বিতরণ

ডেস্করিপোর্ট  পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মা’দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া সদর থানাধীন পূর্বমজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার ‘মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে’র বৃদ্ধ মা’দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ বিতরণ করা হয়।

দিলরুবা আলম, সভানেত্রী, পুনাক কুষ্টিয়া, (সহধর্মিণী, পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহণ করেন। পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মা’দের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী নিজেই মমতার সহায়তা হিসেবে মৌসুমি ফল নিয়ে হাজির হন এবং আপন ভেবে বৃদ্ধ মহিলাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন। পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ের সময় এই সকল পরিবার থেকে বিচ্ছিন্ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের খাদ্যসামগ্রী, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন, আমদের যাদের সাহায্য করার সক্ষমতা আছে, তারা সকলেই যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পুনর্বাসন কেন্দ্রে থাকা মা’রা আরো বেশী ভালো থাকবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী, সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোঃ রাজিবুল ইসলাম) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।