সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পটুয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস,জঙ্গীবাদ প্রতিরোধ ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল,ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও সম্পাদক, জেলা ইমাম পরিষদ, পটুয়াখালী হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদির, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসমা আখতার, মোঃ জাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী।

প্রশিক্ষন কর্মশালায় সভাপতি করেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম।

কর্মশালায় বক্তারা বলেন,বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম মুয়াজ্জিন ও আলেম ওলামারা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছেন এবং তারা আগামীতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন, যা এ দেশ সবসময় আশা করে। সমাজে যে শান্তি, স্থিতিশীলতা বিরাজমান আছে তাতে ইমামগনের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হালিম, সম্মানিত মাষ্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী।

এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জিন,সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।