বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

প্রথম দিনই নিয়ম ভাঙার হিড়িক, পদ্মা সেতুতে টিকটক-সেলফি

ডেস্করিপোর্ট  পদ্মাসেতু উদ্বোধনের পর রোববার (২৬ জুন) সকাল থেকেই শুরু হয়েছে সব ধরনের যান চলাচল। তবে অনেকেই সেখানে যাচ্ছেন শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে।

এদিকে পদ্মা সেতুতে প্রথম দিনই নিয়ম ভাঙার হিড়িক দেখা গেছে। অনেকে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন। অনেককে আবার সেতুর ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করতেও দেখা গেছে। এমনকি হেঁটে পার হতে দেখা গেছে অনেককে।

চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। তাদের যুক্তি, আমরা কত অনিয়মই করি। নিজের স্বপ্নপূরণে একটু অনিয়ম করা দোষের কিছু না। এই সুযোগ হয়তো আর নাও পেতে পারি। এদিকে সেতুতে টহল দিচ্ছে পেট্রলম্যান। নিয়ম ভঙ্গকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা তা মানছেন না।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সেতুর দুই প্রান্তের ফলক উন্মোচন করেন তিনি। নির্ধারিত টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী।