শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিকআপ-ভ্যানে পদ্মা সেতু পার হচ্ছেন বাইক আরোহীরা

ডেস্করিপোর্ট  পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়ার দিনেই ১০৫ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালিয়ে নিহত হন দুই যুবক। অথচ সেতুতে গাড়ির গতি ৮০ কিলোমিটারের ওপরে তোলা নিষিদ্ধ।

দুর্ঘটনার পর পরই পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

এতে বিপাকে পড়েন রোববার সেতু পাড়ি দিয়ে দুই প্রান্তে আসা বাইকাররা। তারা কীভাবে নিজেদের বাড়ি ফিরবেন মোটরসাইকেল নিয়ে সে দুশ্চিন্তায় ভুগছিলেন।

আর সেই দুশ্চিন্তা লাঘব করে দিয়েছে নতুন এক কৌশল। পিকআপ-ভ্যানে উঠিয়ে তারা তাদের মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন।

নিষেধাজ্ঞার মধ্যে সোমবার সকালে এমন চিত্রই দেখা গেল। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাকে করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন চালকরা।

তাদের একজন বললেন, হঠাৎ এই নিষেধাজ্ঞায় খরচটা বেড়েই গেল। নিজে চালিয়ে পদ্মা সেতু পার হলে ১০০ টাকা টোল দিতে হতো। এখন পিকআপ-ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে প্রতি মোটরসাইকেলে ৪০০ টাকা করে গুনতে হচ্ছে।

তবে এভাবে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে পৌঁছতে পারছেন বলে খুশি তারা।

এর আগে গতকাল পদ্মা সেতু উদ্বোধনের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হন।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার আগে চলন্ত মোটরসাইকেলে বসে ভিডিও করছিলেন নিহতের মধ্যে একজন।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটির গতি প্রায় ৮০ থেকে ১০৫ ওঠানামা করছিল। এ সময় হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে দুজনই গুরুতর আহত হন। পরে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তারা ঢাকার দোহার-নবাবগঞ্জের বাসিন্দা। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। আর ফজলু প্রবাসী। এক মাস আগে তিনি দেশে এসেছেন।

এ ঘটনার পর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের নোটিশ জারি করেছে সেতু বিভাগ।