মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

প্রথম দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা

ডেস্করিপোর্ট  পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনে রোববার সকাল ৬টা থেকে চলছে যানবাহন। এরই মধ্যে যান চলাচলের প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এ থেকে মোট দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় করা হয়।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে এক কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

এ ছাড়া জাজিরা প্রান্তে টোলপ্লাজা দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিনে সব মিলিয়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

এদিকে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

প্রথম দিন দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুর পর মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।