শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর মেরামতের কাজ চলছে

ডেস্করিপোর্ট  পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর মেরামতের কাজ চলছে।

আজ সোমবার (২৭ জুন) সকাল থেকে এ মেরামতের কাজ শুরু হয়।

এর আগে, পদ্মা সেতুর এক প্রান্তে রেলিংয়ের নাট-বল্টু খুলছেন এমন ভিডিও এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রবিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ও ভিডিওতে দেখা যায় এক যুবক সেতুর রেলিংয়ের নাট-বল্ট খুলছেন। তার বাড়ি পটুয়াখালীতে।

পরে রবিবার (২৬ জুন) বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার নামের সেই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।