শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সংসদে রওশন এরশাদ, উঠে গিয়ে খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় তার খোঁজ-খবর নিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন রওশন এরশাদ। অধিবেশন চলাকালে রওশন এরশাদের খোঁজ-খবর নিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী নিজেই চলে যান বিরোধী দলের নেতার আসনের সামনে। প্রধানমন্ত্রী এ সময় তার সঙ্গে কুশল বি‌নিময় ক‌রেন ও সুস্বাস্থ্য কামনা ক‌রেন।

প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে দেশে ফিরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন তিনি। পরে আগামী ৪ জুলাই রুটিন চেকআপের জন্য আবারো থাইল্যান্ড চলে যাবেন।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে ছিলেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।