সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত ৯ পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ে কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে “বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত ৯ (নয়) পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।

বুধবার (২৯ জুন ২০২২) পুলিশ সুপার কুষ্টিয়া’র কার্যালয়ে কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে নায়েক হতে এএসআই সশস্ত্র পদে “বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত ৯ (নয়) পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পদোন্নতি প্রাপ্ত ৯ পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক বিভাজনকৃত কুষ্টিয়া জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বিভিন্ন জেলা/ইউনিট হতে পদোন্নতিসূত্রে যোগদানকৃত নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন ১। নায়েক/২৪২৪৯ (ডিএমপি), ৩৩৮ (কুষ্টিয়া) হৃষিকেশ মল্লিক ২। নায়েক/৩১৯৩৮ (ডিএমপি), ৩৩৯ (কুষ্টিয়া) মোঃ রাসেল হোসেন ৩। নায়েক/২৬২ (বাগেরহাট), ৩৪০ (কুষ্টিয়া) মোঃ ওবায়দুর রহমান ৪। নায়েক/৩৬৫ (পাবনা), ৩৪১ (কুষ্টিয়া) মোঃ মকবুল হোসেন ৫। নায়েক/৬৮৬ (ঝালকাঠি), ৩৪৩ (কুষ্টিয়া) মোঃ ইলিয়াস হুসাইন ৬। নায়েক/১০০১ (সাতক্ষীরা), ৩৪৪ (কুষ্টিয়া) ইন্দ্রজীত কুমার খান ৭। নায়েক/১১১৫৮ (ডিএমপি), ৩৫১ (কুষ্টিয়া) মোঃ মেহেদী হাসান শাওন ৮। নায়েক/২৭৬ (রংপুর), ৩৫৯ (কুষ্টিয়া) মোঃ আশরাফুজ্জামান ৯। নায়েক/৬৮৩ (আরএমপি), ৩৬৬ (কুষ্টিয়া) মোঃ মনসুর আলী

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের’কে আইজিপি মহোদয়ের ০৫ টি নির্দেশনা সঠিকভাবে মেনে চলা সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, কর্তব্য পালনের সময় এমন কোন কাজ করা যাবে না, যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপ্স) বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস প্রমুখ।