শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না

ডেস্করিপোর্ট  ঈদ-উল-আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতুতে স্পিড গান এবং সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলার সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পর দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।