শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সরকারি হেলিকপ্টারে নববধূকে বাড়ি আনলেন তালেবান কমান্ডার!

অনলাইন ডেস্ক  তালেবানের একজন কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তিনি দেশটির সেনাবাহিনীর একটি সরকারি হেলিকপ্টার ব্যবহার করে তার নববধূকে বাড়িতে এনেছেন।

তিনি তার নববিবাহিতা স্ত্রীকে লোগার থেকে খোস্তে হেলিকপ্টারে করে নিয়ে আসেন।

যে কমান্ডারের বিরুদ্ধে ব্যক্তিগতকাজে সরকারি সম্পত্তি ব্যবহার করার অভিযোগ ওঠেছে, তিনি তালেবানের হাক্কানি বিভাগের দায়িত্বে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত কমান্ডার তার শশুর বাড়ির কাছে হেলিকপ্টার নিয়ে এসেছেন।

গণমাধ্যম এএনআই জানিয়েছে, অভিযুক্ত কমান্ডার খোস্তে থাকেন। আর তার স্ত্রীর বাড়ি লোগারের বার্কি বারাকে।

শনিবার তালেবান কমান্ডারকে হেলিকপ্টারে বিয়ে করতে যেতে দেখা যায়।

তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়টি অস্বীকার করা হয়েছে। তালেবানের ডেপুটি মুখপাত্র ইউসুফ আহমাদি দাবি করেছেন, কমান্ডারের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

তালেবানের শত্রুরা ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন মুখপাত্র ইউসুফ আহমাদি।

এদিকে হেলিকপ্টারে করে তালেবান কমান্ডারের বিয়ের ভিডিও ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আফগানিরা।