শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদের দিন বৃষ্টি হতে পারে

ডেস্করিপোর্ট  সারাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায় ঈদুল আজহার দিনে বৃষ্টি হবে কিনা সেটি নিয়ে শঙ্কায় মুসল্লিরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান বৃষ্টির ধারা অব্যাহত থেকে আগামী রোববার পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টি হবে না কোথাও।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বুধবার বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য।

ওমর ফারুক আরও বলেন, ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ওমর ফারুক বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।