শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  পাকিস্তানে গত তিন সপ্তাহের প্রবল বর্ষণের কারণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। এত সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান।

বুধবার দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউজের।

তিনি বলেন, প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তা ছাড়া ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে।

তিনি আরও বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুম কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আরও একদিন ভারি বৃষ্টি থাকবে। তা ছাড়া নিম্নাঞ্চলে জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করা হয়েছে।