সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শিনজো আবেকে মারতে নিজ হাতে অস্ত্র বানায় হত্যাকারী!

অনলাইন ডেস্ক  জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শুক্রবার সকালে গুলি করে হত্যা করেছে তাৎসুইয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তি।

শিনজো আবেকে খুব কাছে পেছন থেকে গুলি করেন তাৎসুইয়া ইয়ামাগামি।

সে সময় জাপানের নারা নামক স্থানে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন আবে। হত্যাকারী তাৎসুইয়া এ নারার বাসিন্দা।

জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, শিনজো আবেকে হত্যা করতে নিজ হাতে অস্ত্র বানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া।

গুলির ঘটনার পর যে অস্ত্রটি উদ্ধার করা হয় সেটি বানানো হয় দুটি লোহার পাত এবং কাঠের টুকরা দিয়ে। লোহার পাতটি কাঠের টুকরার সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। তাছাড়া অস্ত্রটি পুরোপুরি তৈরিও হয়নি।

জাপানে অস্ত্র বহন করা বেআইনি। যদি কেউ ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র নিতে চায় তাহলে সেই ব্যক্তিকে কঠিন সব ধাপ পার করার পরই অস্ত্র দেওয়া হয়।

অস্ত্র সংঘাতে মানুষ নিহত হওয়ার দিক দিয়ে জাপানের অবস্থান বিশ্বে সবচেয়ে নিচে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শিনজো আবে গুলির আঘাতে নিহত হয়েছেন সেটি এখনো বিশ্বাস করতে পারছেন না জাপানের সাধারণ মানুষ।

এদিকে এ ঘটনার পর জাপানের পুলিশ হত্যাকারীর বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে বিস্ফোরক পাওয়ার কথা জানায় তারা।