শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৫
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ইরান রাশিয়াকে ড্রোনসহ সমরাস্ত্র দিচ্ছে

অনলাইন ডেস্ক  ইরান রাশিয়াকে কয়েকশ ড্রোনসহ চালকবিহীন সমরাস্ত্র সরবরাহ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, এটি এখনও পরিষ্কার নয় যে, ইরান কি ইতোমধ্যে ড্রোন ও সামরিক যানগুলো রাশিযাকে সরবরাহ করে ফেলেছে, নাকি করার প্রক্রিয়া শুরু করেছে।

তিরি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে— এসব সমরাস্ত্র ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান।

জ্যাক সুলিভান আরও বলেন, জো বাইডেনের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের মূল এজেন্ডাই হচ্ছে ইরানকে ঠেকাতে একটি আঞ্চলিক জোট গঠন করা।

কারণ যুক্তরাষ্ট্র মনে করছে— ইরান খুব শিগগির পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাবে। আর এতে সফল হলে ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য তা হবে খুবই ভয়ানক ব্যাপার।